কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১ এপ্রিল, ২০২০ এ ১০:২২ AM
কন্টেন্ট: পাতা
সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের মাধ্যমে চাঁদপুর জেলার সকল উপজেলা ও শহর এলাকায় লক্ষ্যভুক্ত দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামজিক উন্নয়ন ও তাদের পরিবার ভিত্তিক দারিদ্র্য বিমোচনে বিশেষ ভুমিকা রাখছে। এ কর্মসূচির মাধ্যমে দগ্ধ ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করাসহ দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাদের দক্ষতাভিত্তিক অথবা ব্যক্তি যে কাজে অভিজ্ঞ ও পারদর্শী সে কাজের জন্য তাকে অথবা তার পরিবারকে ক্ষুদ্রঋণ সহায়তা প্রদান করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
সেবা:
১। ক্ষুদ্রঋণ : দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ১,০০,০০০.০০ টাকার ঊর্ধ্বে নয়, তাদেরকে ৫,০০০ টাকা থেকে ৩০,০০০.০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া হয়ে থাকে। ঋণ গ্রহণের পর ৫% সার্ভিসচার্জসহ সমান ২০ কিস্তিতে পরিশোধ করতে হয়।
২। চিকিৎসা সহায়তা : দগ্ধ দরিদ্র ব্যক্তিকে এককালীন চিকিৎসা সহায়তা বাবদ সর্বোচ্চ ২০,০০০.০০ টাকা পর্যন্ত অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে।
সেবা গ্রহীতা:
নিম্ন আয়ের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ১,০০,০০০.০০ টাকার ঊর্ধ্বে নয়।
সেবাদান কেন্দ্র:
বরিশাল বিভাগের ০৬ টি জেলাধীন সকল উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়
কার্যাবলি:
দগ্ধ ও প্রতিবন্ধী জরিপ;
প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভূক্তি
বৃত্তিমূলক/সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন
স্কীমসহ নির্ধারিত ফর্মে আবেদন
স্কীম এর সম্ভব্যতা যাচাই
উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচন;
সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান;
নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র:
সুবিধাভোগী কর্তৃক ঋণ প্রাপ্তির পর তৃতীয় মাস হতে সমান ২০ কিস্তিতে অথবা স্কীম ভেদে ১, ২ বা ৩ কিস্তিতে ঋণের অর্থ শতকরা ৫ ভাগ সার্ভিসচার্জসহ ফেরত দেয়া;
দলীয় সদস্য কর্তৃক নিয়মিত নির্ধারিত হারে সঞ্চয় করা;
কার্যক্রমের মাধ্যমে সদস্যদের যে সকল বিষয়ে সচেতন করা হয় তা মেনে চলা;
কোন সুবিধাভোগী প্রাপ্ত ঋণের অর্থ নিয়মমত পরিশোধ না করলে তা আদায়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা;
সঠিক গ্রাম/মহল্লা ও উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনে কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ ও সহযোগিতা;
ঋণ প্রদানে কোন অসচ্ছতা পরিলক্ষিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অবহিত করা।
সেবা প্রদানের সময়সীমা:
কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তৃক উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনের পর সর্বোচ্চ ১৫ কর্ম দিবস।
সেবা পাওয়ার জন্য যার সাথে যোগাযোগ করতে হবে:
উপজেলা সমাজসেবা অফিসার, সংশ্লিষ্ট উপজেলা;
সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয় সংশ্লিষ্ট জেলা/ উপজেলা শহর
দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন তহবিল বিতরণ কার্যক্রম
| ক্রমিক | জেলার নাম | প্রাপ্ত বরাদ্দ | বিতরণকৃত অর্থ | উপকারভোগী | আদায়কৃত অর্থ | আদায় হার |
| 01 | বরিশাল | 17852765 | 17600926 | 7750 | 11753105 | 61% |
| 02 | পটুয়াখালী | 13780221 | 13021867 | 7172 | 7726536 | 59% |
| 03 | ভোলা | 11400310 | 10329198 | 1233 | 4499971 | 38% |
| 04 | পিরোজপুর | 12055802 | 11691353 | 1298 | 7363598 | 64% |
| 05 | বরগুনা | 9396510 | 8455430 | 859 | 3326903 | 38% |
| 06 | ঝালকাঠি | 7309883 | 5830699 | 864 | 5568291 | 80% |
| সর্বমোট= | 71795481 | 66929473 | 19176 | 40238404 | 55% | |
আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণ কর্মসূচি:
সমাজসেবা অধিদফতর ২০০১ থেকে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পল্লী এলাকার দরিদ্র ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল পরিবারকে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদান করে পুনর্বাসন করাই এ কর্মসূচির উদ্দেশ্য। বরিশাল বিভাগের বরগুনা জেলা ব্যাতিরেকে অপর ৫ জেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণ কর্মসূচি:
সমাজসেবা অধিদফতর ২০০১ থেকে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পল্লী এলাকার দরিদ্র ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল পরিবারকে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদান করে পুনর্বাসন করাই এ কর্মসূচির উদ্দেশ্য। চাঁদপুর জেলার সদর ও হাইমচর ২ টি উপজেলায় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
এক নজরে আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণ কর্মসূচি:
| ক্রমিক | জেলার নাম | প্রাপ্ত বরাদ্দ | বিতরণকৃত অর্থ | উপকারভোগী | আদায়কৃত অর্থ | আদায় হার |
| 01 | বরিশাল | 133000 | 133000 | 68 | 135720 | 94% |
| 02 | পটুয়াখালী | 2350000 | 1995000 | 804 | 1570380 | 79% |
| 03 | ভোলা | 2300000 | 2300000 | 544 | 1310135 | 55% |
| 04 | পিরোজপুর | 300000 | 300000 | 38 | 274000 | 84% |
| 05 | বরগুনা | 0 | 0 | 0 | 0 | 0% |
| 06 | ঝালকাঠি | 400000 | 396000 | 42 | 346810 | 81% |
| সর্বমোট= | 5483000 | 5124000 | 1496 | 3637045 | 65% | |